ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নয় দিন ধরে অচল বোর্ডিং ব্রিজ, হেঁটে বিমান ধরছেন যাত্রীরা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বোর্ডিং ব্রিজ টানা নয় দিন ধরে বিকল হয়ে পড়ে আছে। ফলে প্রচণ্ড গরম ও রোদ উপেক্ষা করে বিদেশগামী যাত্রীদের হেঁটে বিমান থেকে টার্মিনাল পর্যন্ত যাতায়াত করতে হচ্ছে। তবে ব্রিজটি কখন সচল হবে—তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে দুটি বোর্ডিং ব্রিজ রয়েছে। প্রতিদিন আন্তর্জাতিক ১৪ থেকে ১৮টি এবং অভ্যন্তরীণ ৩০-৩৫টি ফ্লাইটের জন্য এই দুটি ব্রিজ ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে আন্তর্জাতিক টার্মিনালের ৪ নম্বর গেটের ব্রিজটি ঈদের আগের দিন ৬ জুন থেকে বিকল হয়ে আছে। এতে যাত্রীসেবায় মারাত্মক বিঘ্ন ঘটছে।
বর্তমানে শুধুমাত্র ৫ নম্বর গেটের ব্রিজটি সচল আছে। ফলে একসঙ্গে একাধিক ফ্লাইট অবতরণ করলে যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিচ্ছে। এক ফ্লাইটের যাত্রীরা ব্যবহার করতে পারলেও, অন্যদের হেঁটে টার্মিনাল ভবনে আসতে হচ্ছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, দুটি বোর্ডিং ব্রিজই ২০০১ সালে স্থাপিত। নিয়মিত রক্ষণাবেক্ষণ করে সেগুলো সচল রাখা হয়। তবে বর্তমানে ৪ নম্বর গেটের ব্রিজটি নষ্ট হয়ে রয়েছে এবং ঈদের ছুটির কারণে মেরামতের কাজ বিলম্বিত হচ্ছে।
তিনি আরও জানান, নতুন একটি বোর্ডিং ব্রিজ গেট ৬-এ স্থাপন করা হচ্ছে, যার ব্যয় প্রায় ২০ কোটি টাকা। আগামী আগস্টের মধ্যে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, আগামী ১৭ জুন থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আসা শুরু হবে। এ সময় বোর্ডিং ব্রিজ সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী