ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
৮ বিভাগে টানা ৭২ ঘণ্টা বৃষ্টির আশঙ্কা
৩৮টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের মাঝে দেশের কিছু এলাকায় খানিকটা স্বস্তি এনেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে গরমের তীব্রতা এখনো অব্যাহত রয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার (১৬ জুন) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের আটটি বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৪ জুন) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে একটানা ভারি (প্রতিদিন ৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারি (৮৮ মিমি বা তার বেশি) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, এই প্রবল বৃষ্টিপাতের কারণে পার্বত্য জেলাগুলোর কিছু এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ঝুঁকি সবচেয়ে বেশি।
এছাড়া, ভারি বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কিছু অংশে অস্থায়ী জলাবদ্ধতারও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী