ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
'লন্ডনে যৌথ বিবৃতিতে রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় হয়েছে'
১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা ‘স্বাভাবিক’ হিসেবে গ্রহণ করলেও, বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন ও বিবৃতি প্রদানে রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় হয়েছে বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলাম।
শনিবার (১৪ জুন) সকাল ১০টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে এক বিবৃতিতে এ কথা বলেন তারা।
বিবৃতিতে বলা হয়, ‘একটি রাজনৈতিক দলের সঙ্গে বিদেশে যৌথভাবে প্রেস ব্রিফিং করার মাধ্যমে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতার জায়গা থেকে সরে এসেছেন। দেশে ফিরে এসে অন্যান্য দলের সঙ্গে আলোচনা করে তার অভিমত জানানোই অধিক উপযুক্ত হতো।’
জামায়াত আরও বলেছে, ‘প্রধান উপদেষ্টার এমন পদক্ষেপে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। যেখানে দেশে বহু রাজনৈতিক দল সক্রিয়, সেখানে শুধু একটি দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া যথাযথ নয়।’
নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ অবস্থান বজায় রেখে সুষ্ঠু নির্বাচন এবং বিচার ও সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।’
বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা নিজেদের ভূমিকা জাতির সামনে স্পষ্ট করেন এবং নিরপেক্ষতা নিয়ে তৈরি হওয়া সংশয় নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী