ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
উত্তরায় র্যাব পরিচয়ে কোটি টাকা ছি-নতাই
রাজধানীর উত্তরা এলাকায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর এক প্রতিনিধির কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জুন) সকাল ৯টার কিছু আগে এই ঘটনাটি ঘটে।
প্রতিদিনের মতো প্রতিষ্ঠানটির কালেকশন ব্যাংকে জমা দিতে মোটরসাইকেলে যাচ্ছিলেন ওই প্রতিনিধি। এ সময় একটি কালো মাইক্রোবাস তার গতিরোধ করে। গাড়ি থেকে র্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি নেমে এসে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় এবং টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভুক্তভোগীকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায় তারা।
এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি কালো মাইক্রোবাস হঠাৎ সামনে এসে গতিরোধ করে। এরপর র্যাব লেখা জ্যাকেট পরা কয়েকজন ব্যক্তি বেরিয়ে এসে তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়।
ভুক্তভোগীর ভাষ্যমতে, তিনি ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাকে থামিয়ে গাড়িতে তুলে নেয় এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী জানান, "ঘটনাটি সকাল ৯টার কিছু আগে ঘটে। চক্রটি পরিকল্পিতভাবে গাড়ি নিয়ে আসে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী