ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
উপদেষ্টাদের গাড়ি অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন পাথর শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৪ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটে জাফলং ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) পরিদর্শন শেষে ফেরার পথে জাফলং বাজারে এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ জনতা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়ি আটকে রাখেন। মূলত, সিলেট অঞ্চলের সকল পাথর কোয়ারির ইজারা স্থায়ীভাবে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, হঠাৎ করেই স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেন। তবে দ্রুত পুলিশ ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাস্তা পরিষ্কার করে। উপদেষ্টারা দুপুর ১২টা ৩০ মিনিটে নিরাপদে হরিপুর গেস্টহাউজের উদ্দেশে রওনা হন।
এর আগে জাফলং পর্যটন এলাকা পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, “সরকার সিলেট অঞ্চলের কোনো পাথর কোয়ারি আর খুলে দেবে না। জাফলংকে একটি পরিকল্পিত পর্যটন কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে পাথর শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।”
তিনি আরও জানান, ইসিএ এলাকা থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “জাফলংয়ের পরিবেশ অবৈধ পাথর উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে। এসব অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী