ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
তারেক-ড. ইউনূস বৈঠককে অবিস্মরণীয় বললেন শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে সংকট কেটে যাওয়ার এই বৈঠক দেশের রাজনৈতিক ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।
আজ শনিবার (১৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন শামসুজ্জামান দুদু। সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করে জনতার অধিকার পার্টি।
শামসুজ্জামান দুদু বলেন, এখন দেশের রাজনৈতিক দলগুলোর একটাই চাওয়া—দেশে একটি সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। সেজন্য দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে গণতন্ত্রের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, "জুলাইয়ের আন্দোলন তখনই পূর্ণতা পাবে যখন দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী