ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
৩০ কিলোমিটার যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
টাঙ্গাইলের যমুনা সেতু এলাকায় পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণে পাঁচটি যানবাহন বিকল হয়ে পড়ে আছে। এতে করে যমুনা সেতুর পূর্ব টোলপ্লাজা থেকে শুরু করে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
এই যানজটে পড়েছেন উত্তরবঙ্গ ও ঢাকাগামী যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ।
যমুনা সেতু কর্তৃপক্ষ ও পূর্ব থানার সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ জুন) মধ্যরাতে যমুনা সেতু এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটে। এতে মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখতে হয় এবং দুর্ঘটনাকবলিত গাড়ি সরাতে দীর্ঘ সময় লাগে।
শনিবার (১৪ জুন) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত সরেজমিনে সেতু পূর্ব টোলপ্লাজা, গোলচত্বর, ইব্রাহীমাবাদ ও জোকারচর এলাকায় গিয়ে দেখা যায়, যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে আছেন। মাঝে মাঝে গাড়ি অল্প অল্প করে এগোচ্ছে। তবে সকাল ৮টার পর থেকে ধীরে ধীরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।
গাইবান্ধা থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের চালক ওমর ফারুক জানান, সেতুর ওপর ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের কারণে জোকারচর এলাকায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে রয়েছেন। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ শরীফ বলেন, দুর্ঘটনার কারণে সড়কে ব্যাপক চাপ তৈরি হয়েছে। দীর্ঘ যানজট থাকলেও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী