ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সীমান্তে বিএসএফের আবারো পুশইন
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৬ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার রাত সাড়ে ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কুমারিপাড়া ক্যাম্পের সদস্যরা ভারতীয় ভূখণ্ড থেকে ৪ পুরুষ, ৪ নারী ও ৮ শিশুকে আটক করে। এরপর আটক ব্যক্তিদের ফেরত পাঠাতে মহেশপুর ৫৮ বিজিবির অধীন বাঘাডাঙ্গা কোম্পানির খোসালপুর বিওপি কমান্ডারকে বিএসএফ বিষয়টি জানায় এবং পতাকা বৈঠকের আহ্বান জানায়।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্তের ৬০/৮৫-আর পিলার পয়েন্টে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিজিবি এখনো আনুষ্ঠানিকভাবে থানাকে বিষয়টি অবহিত করেনি। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাদের থানায় সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ