ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জাতিসংঘের গ্লোবাল এডুকেশন দূত গর্ডন ব্রাউনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টা এবং রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষা-ব্যবস্থা উন্নয়নের জরুরি প্রয়োজন নিয়ে আলোচনা করেন।
গর্ডন ব্রাউন বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে নেওয়া উদ্যোগগুলোকেও সাধুবাদ জানান।
দুই নেতা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের শিশুদের শিক্ষাবঞ্চিত অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রায় পাঁচ লাখের বেশি শিশু আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পড়ায় একটি 'হারিয়ে যাওয়া প্রজন্ম' তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মত দেন তারা। শিশুদের আশাবাদী ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে শেখার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনূস। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও তিনি পুনর্ব্যক্ত করেন।
গর্ডন ব্রাউন রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে, পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং সম্ভাব্য সহায়তার পথ খুঁজতে তিনি শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছাও জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী