ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঈদে দর্শকদের ভালোবাসা পাচ্ছে ‘উৎসব’, বাড়ছে শো সংখ্যা
কোরবানির ঈদ উপলক্ষ্যে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে অ্যাকশনধর্মী কনটেন্ট ছিল বেশ প্রভাবশালী। তবে এই গা-জোয়ারি ধারার বাইরে এক স্বস্তির অনুভব নিয়ে এসেছে তানিম নূর পরিচালিত পারিবারিক সিনেমা ‘উৎসব’। নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত মানবিক গল্পের এই ছবিটি প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
দর্শকদের সাড়া পাওয়ায় মুক্তির দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে ছবিটির শো সংখ্যা বাড়ানো হয়েছে। প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ছিল ৯টি শো; দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে। একই সঙ্গে এখন থেকে ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসেও চলবে ‘উৎসব’।
চার্লস ডিকেন্সের কালজয়ী রচনা ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে সিনেমাটির কাহিনি। গল্পটি ঘুরে বেড়ায় এক কৃপণ ব্যবসায়ীর চারপাশে, যে এক উৎসবের রাতে তার পুরোনো ব্যবসায়িক অংশীদারদের আত্মার সাক্ষাৎ পায়। অতীত, বর্তমান ও ভবিষ্যতের ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে ধীরে ধীরে মানবিকতায় ভরা এক সদয় চরিত্রে রূপান্তরিত হয় সে।
ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন জাহিদ হাসান। আত্মার তিন ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও অপি করিম। আরও আছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।
প্রথম দিন থেকেই ছবির কলাকুশলীরা দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন—প্রেক্ষাগৃহে উপস্থিত থাকছেন, সিনেমা দেখছেন এবং দর্শকদের প্রতিক্রিয়া শুনছেন। সোশ্যাল মিডিয়াতেও ‘উৎসব’ নিয়ে চলছে প্রশংসা ও আলোচনা। এমন ইতিবাচক সাড়া সিনেমাটিকে ঈদের ব্যতিক্রমী ও স্মরণযোগ্য নির্মাণের আসনে বসিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল