ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ সরকার ইরানে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে। এর ফলে নিরাপত্তা পরিস্থিতির ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বাংলাদেশ এ ঘটনায় সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করতে পারে—এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগকে উৎসাহিত করা জরুরি। এ লক্ষ্যে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ও গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করছে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী