ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃ-ত্যু ২, আক্রান্ত ১৫
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১৩ জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া দুজনই নারী। তাঁদের একজন রাজধানী ঢাকার, অন্যজন চট্টগ্রামের বাসিন্দা। এ নিয়ে ২০২৪ সালে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিন জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.৬২ শতাংশ।
এর আগে, ৪ জুন করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় এক পুরুষ রোগীর মৃত্যু হয়েছিল। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চলতি বছরে নমুনা পরীক্ষার বিপরীতে মোট করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)