ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের সময়সীমা চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
লন্ডনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর আগামী নির্বাচনের সময়সীমা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়কে নির্বাচন আয়োজনের লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘এই বৈঠকটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি টার্নিং পয়েন্ট। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে-দুই নেতার মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং তা ফলপ্রসূ।’
তিনি আরও বলেন, আলোচনার কেন্দ্রে ছিল জাতীয় নির্বাচন। তারেক রহমান বৈঠকে জানান, আগামী এপ্রিল নয় বরং আরও আগেই নির্বাচন হওয়া উচিত। তার এই প্রস্তাবে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়কে সম্ভাব্য সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, জাতি এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করছে। কারণ দীর্ঘদিন ধরে একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষায় রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী