ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ভোট নিয়ে অধ্যাপক ইউনূসকে যে প্রস্তাব দিলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বছরের (২০২৬ সালের) রমজান মাস শুরু হওয়ার আগেই নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রস্তাব দিয়েছেন।
আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
সাংবাদিকদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা বলেন, "তারেক রহমান আগামী বছরের রমজান শুরু হওয়ার আগে নির্বাচন আয়োজন করার প্রস্তাব করেছেন। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন হলে ভালো হয়।"
এর প্রেক্ষিতে, "প্রধান উপদেষ্টা জানিয়েছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধ্বের মধ্যে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তবে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।"
প্রধান উপদেষ্টার এই অবস্থানকে তারেক রহমান ব্যক্তিগত ও দলীয়ভাবে স্বাগত জানিয়েছেন বলেও জানান খলিলুর রহমান। এই আলোচনা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি