ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
চোখ রাঙাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৫ জন
বিশ্বের বিভিন্ন দেশে ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চিহ্নিত হচ্ছে ভাইরাসটির নতুন নতুন ভ্যারিয়েন্ট। বিশেষ করে প্রতিবেশী ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে ভাইরাসটির সংক্রমণ, ঘটছে মৃত্যুও। দেশেও প্রায় প্রতিদিনই মিলছে নতুন নতুন সংক্রমণের খবর। গত ২৪ ঘণ্টায় দেশে ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব।
বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থেকে ২৯ হাজার ৫০০ জনে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (১১ জুন) ১০৭টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুর ঘটনা ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?