ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নতুন করে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ সুপ্রিম কোর্ট সংলগ্ন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের সভা, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিষেধাজ্ঞার আওতায় যেসব এলাকা পড়েছে সেগুলো হলো: প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এলাকা।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (নম্বর III/৭৬) এর ২৯ ধারার ক্ষমতাবলে আগামী শনিবার (১৪ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়ার কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করে যেন যান চলাচলে বিঘ্ন না ঘটে, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৮ জুন একটি পৃথক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ এবং এর আশপাশের এলাকায় অনুরূপ নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী