ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক তাই ইচ্ছা করলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন। দেশে ফিরে আসার সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত থেকে যেসব লোকজনকে পুশ ইন করা হচ্ছে তারা প্রোপার চ্যানেলের মাধ্যমে আসছেন না। এটি অমানবিকভাবে করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “ভারতে অবস্থানরত আমাদের বাংলাদেশি নাগরিকদের আমরা অবশ্যই ফিরিয়ে নেব। তবে তা হতে হবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে। জঙ্গলে বা রাস্তা দিয়ে এভাবে প্রবেশ করাটা অমানবিক ও অনুচিত। বিষয়টি আমরা ভারতের হাইকমিশনারকে জানিয়েছি এবং পররাষ্ট্র উপদেষ্টাও এ বিষয়ে কথা বলেছেন।”
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ড. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে স্থানীয় পুলিশ ও সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী