ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছয়টি বিসিএসের টাইমলাইন প্রকাশ, ৪৯তম কবে?
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ছয়টি বিসিএস পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে। এই সূচিতে প্রিলিমিনারি, লিখিত এবং চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ জানানো হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪৯তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ নভেম্বর এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ওই দিনেই বিজ্ঞপ্তি জারি করা হবে।
এছাড়া অন্যান্য বিসিএস পরীক্ষার সময়সূচি নিচে দেওয়া হলো:
৪৪তম বিসিএস: চূড়ান্ত ফল প্রকাশ ৩০ জুন
৪৫তম বিসিএস: লিখিত পরীক্ষার ফল ১৯ জুন, চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর
৪৬তম বিসিএস: লিখিত পরীক্ষা ২৪ জুলাই, ফল প্রকাশ ১৮ ডিসেম্বর
৪৭তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, ফল ২৮ সেপ্টেম্বর; লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর
৪৮তম (বিশেষ) বিসিএস: লিখিত পরীক্ষা ১৮ জুলাই, ফলাফল ২১ জুলাই; চূড়ান্ত ফল প্রকাশ ২২ সেপ্টেম্বর
পিএসসির মতে, ৪৮তম বিশেষ বিসিএসকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সুপারিশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই শেষ করার উপর জোর দেওয়া হয়েছে।
বিশেষ বিসিএসের গেজেট প্রকাশ হয় ২৭ মে এবং মাত্র দুদিন পর ২৯ মে বিজ্ঞপ্তি জারি করা হয়।
পিএসসি আরও জানিয়েছে, যেকোনো নিয়মিত বিসিএসের ক্ষেত্রে সাধারণত বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারির ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ওভারল্যাপিং প্রার্থীদের সুবিধার জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হবে যাতে প্রতিটি ধাপে অন্তত এক মাসের ব্যবধান থাকে। যেমন: ৪৭তম বিসিএস প্রিলিমিনারি যেহেতু ১৯ সেপ্টেম্বর তাই ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা ১৯ আগস্টের আগেই শেষ হবে।
তবে পিএসসি জানিয়েছে, প্রকাশিত তারিখসমূহ প্রয়োজনে সামান্য পরিবর্তন হতে পারে। ভবিষ্যতের সময়সূচি ধাপে ধাপে জানিয়ে দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে