ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
যমুনা নদী থেকে উদ্ধার হওয়া ১১টি মর্টার শেল ধ্বংস
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মুক্তিযুদ্ধকালীন সময়ের ১১টি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার এবং নিরাপদে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নলিন এলাকার যমুনা নদীতে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল শেলগুলো বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম, সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
ওসি একেএম রেজাউল করিম জানান, আগের দিন বুধবার রাতে উপজেলার পাটিতাপাড়া এলাকার যমুনা নদীর তীর থেকে মর্টার শেলগুলো উদ্ধার করে সেনাবাহিনীর ক্যাম্পে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত প্রতিটি শেল ছিল অবিস্ফোরিত ও মরিচা ধরা অবস্থায়।
সহকারী কমিশনার তারিকুল ইসলাম জানান, উদ্ধারের পর ১১টি মর্টার শেল সফলভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পাটিতাপাড়ার বাসিন্দা শাহাদত নামে এক ব্যক্তি মাছ ধরার সময় নদীর পাড়ে মর্টার শেলগুলো দেখতে পান। অচেনা ও ঝুঁকিপূর্ণ বস্তু দেখে তিনি প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন এবং স্থানীয়দের জানালে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ এসে শেলগুলো উদ্ধার করে।
অঞ্চলবাসীর ধারণা, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাটিতাপাড়া ও মাটিকাটা এলাকায় পাকবাহিনীর একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়। উদ্ধার হওয়া শেলগুলো সেই সময়ের সামরিক অস্ত্র হতে পারে।
মর্টার শেলগুলোর কিছুতে জং ধরেছিল এবং সবগুলোই যমুনা নদীর পাড়ে একসঙ্গে পড়ে ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী