ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফের সীমান্ত দিয়ে ৭০ জনকে বিএসএফের পুশ-ইন
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে।
বুধবার (১১ জুন) রাত ও বৃহস্পতিবার (১২ জুন) ভোরে বিভিন্ন সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে মোট ৫৩ জন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
জৈন্তাপুরের শ্রীপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে দুটি পরিবারের ১৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। তাদের ৭ জন কুড়িগ্রাম এবং ১০ জন লালমনিরহাট জেলার বাসিন্দা।
মিনাটিলা বিওপি আটক করে চারটি পরিবারের ২৩ জনকে—যাদের মধ্যে ৯ জন পুরুষ, ৭ জন নারী ও ৭ জন শিশু। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি আটক করে আরও দুটি পরিবারের ১৩ জনকে। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তারাও কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
অন্যদিকে ছাতক উপজেলার নোয়াকোট বিওপির অধীন ছনবাড়ি সীমান্ত দিয়ে পুশ-ইন করা হয় চারটি পরিবারের ১৭ জনকে। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। এদের সবার বাড়ি লালমনিরহাট জেলায়।
বিজিবি সূত্র জানায়, এসব ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন সেখানে বসবাস করছিলেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে অনুপ্রবেশ রোধে টহল জোরদার করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)