ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
জাবির ১১০ ছাত্রলীগ নেতাকর্মীকে শোকজ
২০২৫ জুন ১২ ০৯:৩২:৪০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১০ জন বর্তমান ও সাবেক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শাখার সঙ্গে যুক্ত এসব শিক্ষার্থীর মধ্যে ৩৩ জন বর্তমানে অধ্যয়নরত এবং বাকি ৭৭ জন সাবেক শিক্ষার্থী। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নামসহ এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ১৪ জুলাইয়ের ঘটনার প্রেক্ষিতে ২৮৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এদের মধ্যে ১১০ জনের পক্ষ থেকে কোনো জবাব না পাওয়ায় এবার তাদেরকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্তভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ ১১ জুন (বুধবার) বিকেলে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্তরা হামলার ঘটনায় প্রাথমিকভাবে জড়িত প্রমাণিত হওয়ায় তাদের থেকে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ বক্তব্য না দিলে প্রাপ্ত তথ্যে ভিত্তি করেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুলাই রাত ১১টা থেকে পরদিন ভোর ৩টা পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, ১৫ জুলাই সন্ধ্যায় ১০ নম্বর (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) হলের সামনে ও রাত ১২টায় উপাচার্যের বাসভবনে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণ এবং ১৭ জুলাই বিকেলে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুনরায় হামলার ঘটনায় অভিযুক্তদের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে প্রকাশিত নোটিশে জানানো হয়, এসব কর্মকাণ্ড রাষ্ট্রীয় আইন অনুযায়ী শাস্তিযোগ্য। তাই কেন তাদের সনদ বাতিল করা হবে না এবং কেন তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দাখিল করা হবে না সে বিষয়ে লিখিতভাবে ৭ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিন্ন আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের “শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮”-এর ৫(ঘ) ও ৫(ঢ) ধারায় অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। কেন তাদের বিরুদ্ধে অধ্যাদেশের ৩(২)(ক) ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বা রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না তা ব্যাখ্যা করে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে।
উভয় নোটিশেই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে প্রমাণিত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস