ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ড. ইউনূসের ফাউন্ডেশনের ঘেরে ডাকাতি, কর্মচারীদের মারধর
কক্সবাজারের চকরিয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ঘেরে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রামপুর মৌজার ৩০০ একর আয়তনের এই ঘেরে এই ঘটনা ঘটে। ডাকাতির সময় ঘেরের চারজন কর্মচারীকে মারধর করা হয়।
খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী ডাকাতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, "এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।"
তিনি জানান, "রাত আড়াইটার দিকে অস্ত্রধারী ৭-৮ জন ডাকাত আমাদের খামার অফিস এলাকায় ঢুকে পড়ে। প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ও কিরিচ ছিল। ডাকাতেরা খামার অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে বিক্রির জন্য প্যাকেট করা বাগদা, কোরাল, বাটা সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যায়। ঘের কর্মচারীদের দুটি মোবাইল ও ছয়টি টর্চলাইটও লুট করে তারা।"
উৎপল কান্তি আরও জানান, বিষয়টি চকরিয়া থানার ওসিকে অবহিত করা হয়েছে। তিনি জানান,ডাকাত দল যখন মাছ লুট করছিল, তখন কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিলে তাদের মারধর করা হয়। মারধরে ঘেরের মসজিদের ইমাম মোজাম্মেল হক, কর্মচারী নাসির উদ্দিন, মো. মোজাম্মেল এবং মো. মিজান আহত হয়েছেন।
তিনি আরও জানান, "এর আগেও ২০২১ সালের ৫ জুলাই এবং ২০২৪ সালের ৩ জুন ঘেরটি দখলের চেষ্টায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সন্ত্রাসীরা ঘের ছেড়ে পালিয়ে গেলে কর্তৃপক্ষ পুনরায় মাছ চাষ শুরু করে। ২০২১ সালের ঘটনায় চকরিয়া থানায় দায়ের করা মামলাটি এখনো বিচারাধীন।"
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খামার ব্যবস্থাপক মৌখিকভাবে থানাকে অবহিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ দিতে বলা হলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী