ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বাড়ছে করোনা সংক্রমণ: ২৪ ঘণ্টায় ১০ জনের শনাক্ত
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মোট ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সবাই রাজধানী ঢাকা মহানগরীর বাসিন্দা। এর আগের দিন (১০ জুন) ১০১টি নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুইজন। এতে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে। সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩৫ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী