ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
'ইউনুস-তারেক বৈঠকটি হবে একটি ঐতিহাসিক মাইলফলক'
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠকটি হবে একটি ঐতিহাসিক মাইলফলক। এই বৈঠকের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে।’
বুধবার (১১ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘ইতোমধ্যে বিএনপি আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেছে। আমরা বিশ্বাস করি, যৌক্তিক সময়েই নির্বাচন হবে এবং আলোচনার মাধ্যমে নির্বাচনসহ সব সমস্যা সমাধান সম্ভব।’
আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতের মধ্যে বাংলাদেশবিরোধী মনোভাব প্রকটভাবে দেখা যাচ্ছে। শেখ হাসিনার সরকারের পতনের পর তারা আগ্রাসী আচরণ করছে। সীমান্তে পুশইনের ঘটনা বাড়ছে। আমরা জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ কি তাদের বর্জ্য ফেলার স্থান?’
তিনি হুঁশিয়ার করে বলেন, ‘দেশের নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হলে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধও গড়ে তুলবে এদেশের জনগণ। ভারতকে মনে রাখতে হবে, নিপীড়ন করে কেউ দীর্ঘকাল টিকে থাকতে পারেনি, শেখ হাসিনাও পারেননি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি