ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ; ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৮৮
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ২৬১ জনই বরিশাল বিভাগের বাসিন্দা। তবে এ সময় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়েছে, বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরের) ২৬১ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ জন, ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) দুজন এবং রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৬৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪ হাজার ৮৩২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৩০৩ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৩ শতাংশ নারী। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে বরিশাল বিভাগেই ২৬১ জন।
এ সময়ের মধ্যে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৩ জন।
অন্যদিকে ২০২৪ সালে দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ জন।
এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ