ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় ১৩ জন করোনায় আক্রান্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন তথ্য প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়কালে ১০১টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৮৭ শতাংশ। নতুন শনাক্ত হওয়া সবাই ঢাকা মহানগরীর বাসিন্দা।
এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানানো হয়েছে। একই সময়ে ২ জন রোগী করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন।
দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জনে পৌঁছেছে। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিনই সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়েছিল।
বর্তমানে সংক্রমণের হার কম থাকলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। করোনাভাইরাসের নতুন কোনো ধরন যাতে দেশে ছড়িয়ে পড়তে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ