ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ
দেশের ৩৩টি জেলায় টানা তিনদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্য এলাকাগুলোতেও প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। কোথাও কোথাও বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমছে না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার (১০ জুন) পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আজ সোমবার (০৯ জুন) বিকেলে গণমাধ্যমকে বলেন, "আজ রাজশাহী, রংপুর, ময়মনিসংহ ও খুলনা বিভাগের সর্বত্র তাপপ্রবাহ চলছে। এর পাশাপাশি ফরিদপুর, মাদারীপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালীতে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।"
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপপ্রবাহে আক্রান্ত চারটি বিভাগের আওতায় থাকা ৩০টি জেলায় এই গরমের প্রকোপ দেখা যাচ্ছে। এর বাইরে আরও ৩টি জেলা যুক্ত হওয়ায় বর্তমানে মোট ৩৩টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
জেবুন্নেছা আরও জানিয়েছেন, "আগামীকাল (মঙ্গলবার) তাপপ্রবাহ থাকতে পারে। তবে বুধবার (১০ জুন) থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে। বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ সময় একটি নিম্নচাপও হতে পারে।"
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে আগেই জনিয়েছিলেন, 'এখন বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক। তাই এত গরম।'
এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন যশোর, চুয়াডাঙ্গা ও খুলনার কয়রায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের মাঝেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। তবে তা গরম উপশমে তেমন কোনো প্রভাব ফেলছে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী