ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
করোনায় ঢাকায় ১ জনের মৃ'ত্যু, বিশেষজ্ঞদের সতর্কতা
করোনা আক্রান্ত হয়ে ঢাকায় একজন ৮০ বছর বয়সী প্রবীণ মারা গেছেন। প্রতিদিন নতুন করে সংক্রমণের ঘটনা বাড়ছে। সাধারণত জুলাই মাসে কোভিডের প্রভাব বৃদ্ধি পায়। তবে এবার সংক্রমণ কিছুটা আগেভাগেই ছড়িয়ে পড়ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশেষজ্ঞরা সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি হালকা উপসর্গ দেখা মাত্রই করোনা পরীক্ষা করানোর আহ্বান জানান তারা।
ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট এলএফ-সেভেন, এক্সএফজি এবং এনবি ওয়ান এট ওয়ানের উপস্থিতি প্রতিবেশী ভারতে পাওয়া গেছে। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে সেখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশেও ওমিক্রনের প্রভাব বৃদ্ধি পেয়েছে। সোমবার (২ জুন) ঢাকার এক বেসরকারি হাসপাতালে একজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে করোনার সংক্রমণ আবার বাড়ছে কি না—এমন প্রশ্ন দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, 'আবিষ্কৃত কোভিড ভ্যাকসিন স্বল্প মেয়াদে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে। এক্ষেত্রে, ভ্যাকসিন ও স্বাস্থ্যবিধি মানাই মূল ভরসা।'
গত কয়েক বছর করোনার প্রভাব পুরো বিশ্বজুড়ে দেখা গেছে। ভয়াবহতার কবল থেকে বাংলাদেশও বাদ যায়নি। সরকারি তথ্য অনুযায়ী, করোনায় প্রায় সাড়ে চার লাখ মানুষ মারা গেছেন। দ্রুত ভ্যাকসিনেশন কর্মসূচির মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে মাঝেমধ্যে করোনা নাইন্টিনের নতুন নতুন ভ্যারিয়েন্ট আবারও উপস্থিতি জানান দিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)