ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু
পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এখন দেশে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশি হজযাত্রীরা। আগামীকাল মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
হজের অন্যতম গুরুত্বপূর্ণ রীতি— মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ এবং পবিত্র কাবা ঘরে ফরজ তওয়াফ শেষ করে মিনায় ফিরছেন হাজিরা। অনেক হাজি ফেরার পথে পথ হারিয়ে আশ্রয় নিচ্ছেন মক্কায় বাংলাদেশ হজ মিশনে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের হজ মৌসুমে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেন। হজ চলাকালে ১৯ জন বাংলাদেশি ইন্তেকাল করেন। এছাড়া সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন আরও ১৮৮ জন হজযাত্রী, যাদের মধ্যে ১৯ জন এখনো হাসপাতালে রয়েছেন।
চলতি হজ মৌসুমে নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান চালিয়ে ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেয় এবং হজ সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে ৪৬২ জনকে গ্রেফতার করে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের হজ অনুষ্ঠিত হয় গত ৫ জুন। বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছে ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ৩১ মে। এবার হজযাত্রা ও ব্যবস্থাপনার সার্বিক দিক নিয়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত