ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
কানাডায় নৌকাডুবিতে দুই বাংলাদেশির মৃত্যু
কানাডার অন্টারিও প্রদেশের একটি হ্রদে নৌকা ডুবিতে বাংলাদেশ বিমানের পাইলট সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লা হিল রাকিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রোববার (৮ জুন) অন্টারিওর লিনজি শহরের একটি হ্রদে এই ঘটনা ঘটে। জানা গেছে, সাইফুজ্জামান গুড্ডু স্ত্রী ও শিশু কন্যাসহ শনিবার (৭ জুন) ঢাকা থেকে টরন্টো পৌঁছান। পরদিন তারা টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের লিনজি শহরে বেড়াতে যান এবং একটি কটেজে ওঠেন। দুপুরের দিকে গুড্ডু, রাকিব এবং রাকিবের ছেলে একটি ছোট নৌকায় করে হ্রদে ঘুরতে যান। নৌকাটি হঠাৎ উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে পৌঁছালেও গুড্ডু ও রাকিব পানিতে ডুবে যান।
হ্রদের তীরে থাকা গুড্ডুর স্ত্রী ও কন্যা তখন ঘটনাটি মোবাইলে ভিডিও করছিলেন। ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালিয়ে স্থানীয় কর্তৃপক্ষ দুজনের মরদেহ উদ্ধার করে।
সাইফুজ্জামান গুড্ডুর আত্মীয় ফাহমিদা টনি স্থানীয় সাংবাদিকদের জানান, গুড্ডু একজন অভিজ্ঞ পাইলট ছিলেন এবং সম্প্রতি কানাডায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন।
অন্টারিও প্রাদেশিক পুলিশ এক বিবৃতিতে জানায়, কাওয়ার্থা লেইকস অঞ্চলের ওই হ্রদে নৌকা উল্টে তিনজন পুরুষ পানিতে পড়ে যান। তাদের কেউই লাইফ জ্যাকেট পরেননি বলে জানা গেছে। এরই মধ্যে দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী