ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ভারতে করোনা বাড়ায় বেনাপোলে বিশেষ সতর্কতা
ভারতের বিভিন্ন অঞ্চলে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশ সরকার সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। দেশের সব স্থল, নৌ ও আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া স্ক্রিনিং এবং স্বাস্থ্যবিধি কার্যকর করা হয়েছে। এর অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরে বিশেষ সতর্কতা আরোপ করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে দেখা গেছে, ভারত থেকে আগত যাত্রীদের শরীরে করোনার উপসর্গ আছে কি না, তা তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা হচ্ছে।
যাত্রী পরিতোষ মণ্ডল জানান, চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর সেখানে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা হয়নি। তবে দেশে ফিরেই তাকে স্ক্রিনিংয়ের মুখোমুখি হতে হয়েছে। আরেক যাত্রী সীমা রানিও একই অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ভারতে সংক্রমণের তেমন কোনো তথ্য না থাকলেও দেশে ফিরে করোনা পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে।
ইমিগ্রেশনের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান, ভারতের কয়েকটি অঞ্চলে জেনেটিক সিকোয়েন্স পরীক্ষায় ওমিক্রনের এক্সবিবি নামক একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। এ ধরনের সংক্রমণ যেন বাংলাদেশে না ছড়ায়, সেজন্য ভারতফেরত প্রত্যেক যাত্রীকে সতর্কতার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রন এক্সবিবি ভ্যারিয়েন্ট আগের তুলনায় বেশি সংক্রামক এবং প্রাণঘাতী হতে পারে। যদিও এখন পর্যন্ত বাংলাদেশে এই ধরনে কেউ আক্রান্ত হননি, তবে জনসাধারণকে সচেতন থাকতে বলা হয়েছে।
এই ভ্যারিয়েন্টে সংক্রমণের উপসর্গ হিসেবে রয়েছে—জ্বর, কাশি, মাথাব্যথা, গলাব্যথা, জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া এবং ক্ষুধামন্দা। বিশেষজ্ঞদের মতে, এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি ভয়ংকর এবং এর মৃত্যুহারও তুলনামূলকভাবে বেশি।
যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানিয়েছেন, ঢাকাসহ রাজশাহীতেও এই নতুন ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। ফলে যশোর অঞ্চলে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, এই ভ্যারিয়েন্টের ভয়াবহতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ৪ জুনের এক নির্দেশনায় বলা হয়েছে, ভারতসহ অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করতে ইমিগ্রেশন এবং আইএইচআর হেলথ ডেস্ককে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)