ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
চামড়ার দাম নিয়ে ভুল ধারণা ছড়ানো হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন গত বছরের তুলনায় এবার কোরবানির পশুর চামড়ার দাম বেশি। তবে কিছু আধাপচা চামড়া কম দামে বিক্রি হওয়ায় সামাজিক ও মূলধারার মাধ্যমে দাম নিয়ে ভুল ধারণা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (৮ জুন) রাতে পুরান ঢাকার পোস্তা এলাকায় সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেই তিনি এই মূল্যায়ন দেন।
শেখ বশিরউদ্দীন বলেন, চামড়ার বাজারে ন্যায্য দাম দিচ্ছে সরকার। আধা পচা বা খারাপ চামড়ার দাম স্বাভাবিকভাবেই কম হবে। কিন্তু এটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা বাস্তবতা নয়।
তিনি জানান, চামড়া যেন সঠিকভাবে সংরক্ষিত হয়, সে জন্য প্রধান উপদেষ্টার পরামর্শে এবার মজুত ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ বছর ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম সরকার নির্ধারণ করেছে ৬০-৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫-৬০ টাকা। তবে মৌসুমি ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আড়তদাররা সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী