ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বাড়ছে করোনার প্রকোপ, মাস্ক পরার অনুরোধ
ঈদুল আজহার পর ট্রেনে ঘরে ফেরা যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। যাত্রীদের বিশেষভাবে মাস্ক পরার অনুরোধ করা হয়েছে।
রোববার (৮ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়ছে। বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মাস্ক পরা এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য এ সতর্কতা আরও জরুরি।
এই প্রেক্ষাপটে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতি ট্রেনযাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরে চলাচলের অনুরোধ জানানো হয়েছে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
উল্লেখ্য, রাজশাহীতে করোনা আক্রান্তের হার উদ্বেগজনক হারে বেড়েছে। গত সপ্তাহে জেলার ২৬টি নমুনার মধ্যে ১৩টি পজিটিভ এসেছে—যার সংক্রমণের হার ৫০ শতাংশ। মে মাস থেকেই দেশে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। একই সঙ্গে ভারতসহ আশপাশের দেশগুলোতে নতুন ভ্যারিয়েন্টের প্রভাব দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন একটি ধরন—‘এনবি.১.৮.১’—ছড়াতে শুরু করেছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তুলনামূলক দ্রুত ছড়ায়। ২৩ মে পর্যন্ত বিশ্বের ২২টি দেশে এ ধরন শনাক্ত হয়েছে।
তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাষ্য, করোনার এই নতুন ঢেউ এখনও ভীতিকর পর্যায়ে পৌঁছায়নি। তবুও সতর্কতা অবলম্বন জরুরি। এ কারণে ঈদের যাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার ওপর জোর দিচ্ছে রেলপথ মন্ত্রণালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি