ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মা'রা গেছেন চিত্রনায়িকা সুবহা
মারা গেলেন চিত্রনায়িকা তানিন রহমান সুবহা (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। আজ রবিবার (০৮ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
চলতি মাসের শুরুতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি আফতাবনগরের একটি নিকটস্থ ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন এবং পরে বাসায় ফিরে যান। কিন্তু সন্ধ্যায় তার স্বাস্থ্য আরও খারাপ হলে তাকে দ্রুত বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকার পরও তার শারীরিক কোনো উন্নতি হয়নি।
গত দুই দশক ধরে শোবিজে সক্রিয় ছিলেন তানিন সুবহা। তিনি ক্যারিয়ার শুরু করেন বিজ্ঞাপন থেকে এবং এরপর নাটক ও সিনেমায় নাম লেখান। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এর পর তিনি বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। পরে নাটকে বেশি ব্যস্ত হন তিনি। অভিনয়ের পাশাপাশি পার্লারের ব্যবসাও পরিচালনা করতেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু