ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
১২ ঘণ্টারও কম সময়ে পরিষ্কার হয়েছে: আসিফ মাহমুদ
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন রাজধানী ঢাকায় কোরবানির ঈদের বর্জ্য মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে পরিষ্কার করা হয়েছে।
শনিবার (৭ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ লিখেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এটি শুধু দক্ষতা আর কর্মদক্ষতার প্রতিফলন নয়, বরং জনকল্যাণে নিবেদিত স্থানীয় সরকারের সময়োপযোগী দায়িত্বশীলতারও বাস্তব উদাহরণ।
তিনি আরও উল্লেখ করেন, নগরবাসীর সহযোগিতা এবং পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের কারণেই এত দ্রুত ঢাকা পরিষ্কার করা সম্ভব হয়েছে। এই কর্মীদের তিনি ‘নীরব নায়ক’ আখ্যা দিয়ে লেখেন, ১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন ঢাকা এটাই কর্মের শক্তি, এটাই নিষ্ঠার গল্প। তারা প্রচারের আলোয় না থাকলেও তাদের কাজই শহরের মুখ। কোরবানির ঈদের আসল বীরদের প্রতি রইল গভীর শ্রদ্ধা।
এদিকে, দেশের অন্যান্য সিটি করপোরেশনেও সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
আসিফ মাহমুদ আরও বলেন, সারা দেশের ১২টি সিটি করপোরেশনে ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদের আনন্দ ভুলে নাগরিকদের সুন্দর পরিবেশ উপহার দিয়েছেন। শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই ১০ হাজার ৪৩১ জন পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালন করেন। বর্জ্য অপসারণে ব্যবহৃত হয় ৮৫০টির মতো যানবাহন।
এমন উদ্যোগকে তিনি দেশের নাগরিক দায়িত্ববোধ আর মানবিক মূল্যবোধের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী