ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
আজ আন্তর্জাতিক সমুদ্র দিবস
আজ ৮ জুন, আন্তর্জাতিক সমুদ্র দিবস। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত ঐতিহাসিক ‘ধরিত্রী সম্মেলনে’ এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে বছরই প্রথমবারের মতো দিনটি উদযাপিত হয়। পরে ২০০৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৩তম অধিবেশনে দিবসটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। এরপর থেকে ২০০৯ সাল থেকে প্রতি বছর ৮ জুন বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।
বাংলাদেশ একটি উপকূলবর্তী দেশ। রয়েছে বিশাল সমুদ্রসীমা আর অফুরন্ত নীল অর্থনীতির সম্ভাবনা। এই সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগানো এবং সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশের সমুদ্রবিজ্ঞানী ও গবেষকরা দীর্ঘদিন ধরেই ‘সমুদ্র মন্ত্রণালয়’ নামে পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, এত বড় সমুদ্রসম্পদের নির্দিষ্ট কোনো অভিভাবক না থাকায় তা ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতি রয়েছে।
তারা আরও বলেছেন, বঙ্গোপসাগরকে রক্ষা করতে হলে এখনই একটি ‘মেরিন কনজারভেশন অ্যাকশন প্ল্যান’ প্রণয়ন করা প্রয়োজন। বর্তমানে বিভিন্ন সংস্থা ট্যুরিস্ট পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, সাগর গবেষণা ইনস্টিটিউট ও পরিবেশ মন্ত্রণালয় এলোমেলোভাবে কাজ করছে। ফলে কোনো সমন্বিত উদ্যোগ চোখে পড়ছে না।
বিশেষজ্ঞরা মনে করেন, সমুদ্র দূষণ রোধ এবং নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে এ মুহূর্তে কার্যকর নীতিমালা ও শক্তিশালী প্রশাসনিক কাঠামো তৈরি করা জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর