ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
মুসলিম জাতীয়তাবাদী ৬ নেতার নামে ঢাকায় কোরবানি
জাতীয় বিপ্লবী পরিষদ বাংলাদেশের দুই প্রধান স্থপতি মুহাম্মদ আলী জিন্নাহ ও শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক সহ বাংলাদেশ ও পাকিস্তানের মোট ছয়জন মুসলিম জাতীয়তাবাদী নেতার পক্ষে ঢাকায় গরু কোরবানি দিয়েছে।
আজ শনিবার (০৭ জুন) রাজধানীর মিরপুরে এই কোরবানি দেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ। কোরবানির আয়োজনে যাদের পক্ষে পশু উৎসর্গ করা হয়েছে, সেই মুসলিম জাতীয়তাবাদী অন্য নেতারা হলেন- নবাব স্যার সলিমুল্লাহ, আল্লামা ইকবাল, খাজা নাজিমউদ্দীন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃত্বে আয়োজনে ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, কেন্দ্রীয় কমিটির সদস্য তপু তৌহিদ ও রাজু আহমেদ সদর প্রমুখ।
মুসলিম জাতীয়তাবাদী নেতাদের নামে কোরবানি করার বিষয়ে মোহাম্মদ শামসুদ্দিন বলেন, "ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন নবাব স্যার সলিমুল্লাহ, আল্লামা ইকবাল, মুহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক, খাজা নাজিমউদ্দীন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাদের অবদানের ফলে আমরা বাংলাদেশ ও পাকিস্তানের মুসলমানেরা আজ স্বাধীনভাবে বেঁচে আছি। তাদের পক্ষে কোরবানি করার মধ্য দিয়ে আমরা জনগণকে আমাদের গৌরবোজ্জ্বল সংগ্রামী অতীতের কথা মনে করিয়ে দিচ্ছি। আমরা চাই জনগণ যেন মুসলিম জাতীয়তাবাদী লড়াইকে ভুলে না যায়।"
সাইয়েদ কুতুব বলেন, "চব্বিশের জুলাই বিপ্লবের পর গঠিত নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের আদর্শ হলো মুসলিম জাতীয়তাবাদ। আমরা চাই বাংলাদেশের জনগণ ব্রিটিশ বিরোধী মুসলিম জাতীয়তাবাদী লড়াইকে যেন সব সময় ধারণ করে। এজন্য বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহায় মুসলিম জাতীয়তাবাদী নেতাদের পক্ষে কোরবানি করা হয়েছে।"
তিনি আরও জানান, "এবার শুধু রাজধানীতে মুসলিম জাতীয়তাবাদী নেতাদের পক্ষে কোরবানি করা হলেও আগামীতে সারা দেশে এ আয়োজন করা হবে ইনশাল্লাহ।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি