ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এবারও ভেঙে পড়েছে কাঁচা চামড়ার বাজার
কুরবানির গরুর কাঁচা চামড়া এবারও রাজধানীতে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। ঢাকায় গরুর চামড়া মানভেদে ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত ১,৩৫০ টাকার চেয়ে অনেক কম। এদিকে ছাগলের চামড়ায় আগ্রহ নেই ব্যাপারিদের।
শনিবার (৭ জুন) মোহাম্মদপুর, হাজারীবাগ, শেওড়াপাড়া, মিরপুর, সায়েন্সল্যাবসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ছোট আকারের গরুর চামড়া সর্বোচ্চ ৫০০–৬০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের চামড়ার দামও ৭০০ টাকার বেশি উঠছে না।
বিক্রেতারা বলছেন, মান ভালো হলেও মিলছে না ন্যায্য দাম। আড়তদার ও পাইকাররা বলছেন, কাঁচা চামড়া প্রক্রিয়াজাতে লবণ ও শ্রমিক মজুরিসহ প্রায় ৪০০ টাকা খরচ পড়ছে। বাজারে চাহিদা না থাকায় তারা নির্ধারিত মূল্যের নিচেই কিনছেন।
পুরান ঢাকার পোস্তা এলাকার আড়তদাররাও একই কথা জানিয়ে বলেন, মৌসুমি বিক্রেতারা চামড়া বেশি দামে কিনে এসে বিপদে পড়ছেন।
এ বছর সরকার রাজধানীতে প্রতি পিস গরুর চামড়ার সর্বনিম্ন দাম ১,৩৫০ টাকা ও ঢাকার বাইরে ১,১৫০ টাকা নির্ধারণ করে। খাসির চামড়া ২২–২৭ টাকা এবং বকরির চামড়া ২০–২২ টাকা দরে বেঁধে দেওয়া হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের ঈদে ৮০–৮৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। চামড়ার বাজার স্থিতিশীল রাখতে ট্যানারি মালিকরা সরাসরি কাঁচা চামড়া কিনছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ