ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এবার হজে গরমে কোনো মৃত্যু হয়নি, অসুস্থতা কমেছে ৯০%
গত বছরের মতো এবছরও প্রচণ্ড গরমে হজ পালন করেছেন সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা। তবে খুশির খবর হলো—গত বছরের মতো এবার হজ মৌসুমে তাপদাহজনিত কারণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গরমে অসুস্থতার হারও ছিল ৯০ শতাংশ কম।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। বিবৃতিতে এই ইতিবাচক পরিবর্তনের পেছনে সরকারি স্বাস্থ্য বিভাগ, চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অবদানকে বিশেষভাবে কৃতিত্ব দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, ছায়াযুক্ত এলাকার পরিমাণ বৃদ্ধি, উন্নত কুলিং সিস্টেম, অবকাঠামোগত উন্নয়ন এবং হাজিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কারণেই এবার তীব্র গরমের মধ্যেও হজযাত্রা ছিল তুলনামূলকভাবে আরামদায়ক।
মন্ত্রণালয় বলেছে, “ভিশন ২০৩০ এর একটি মূল লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা খাতকে আরও কার্যকর ও উন্নত করা এবং হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা। এবারের হজে আমাদের কার্যক্রম এ লক্ষ্য অর্জনের দিকে একটি আশাব্যঞ্জক পদক্ষেপ।”
উল্লেখ্য, মরুপ্রধান দেশ সৌদি আরবে জুন মাসজুড়ে তীব্র গ্রীষ্ম বিরাজ করে। দিনের তাপমাত্রা প্রায়ই ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। গত বছর জুন মাসেই হজ অনুষ্ঠিত হয়েছিল এবং গরমে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১ হাজার ৩০০ মুসল্লি, অসুস্থ হয়েছিলেন আরও কয়েক হাজার।
চলতি ২০২৫ সালে হজ শুরু হয়েছে ৪ জুন এবং শেষ হয়েছে ৬ জুন। সৌদির পরিসংখ্যান বিভাগ ‘গাস্তাত’-এর তথ্য অনুযায়ী, এ বছর মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি হজে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে সৌদি আরবের ছিলেন ১ লাখ ৬৬ হাজার ৬৫০ জন এবং বাকি সবাই বিদেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক