ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আজকের মধ্যেই ৮০% বর্জ্য অপসারণের আশ্বাস
রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নেমেছে প্রায় ২০ হাজার কর্মী। আজ শনিবার (৭ জুন) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেন।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, দক্ষিণের ৭৫টি ও উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম। এই কাজে অংশ নিচ্ছে দুই সিটির সম্মিলিতভাবে ২০ হাজারের বেশি কর্মী।
দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, ২০৭টি ডাম্প ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কন্টেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডারসহ মোট ২০৭৯টি যানবাহন নিয়োজিত রয়েছে ৭৫টি ওয়ার্ডে।
বর্জ্য অপসারণ তদারকির জন্য দক্ষিণ সিটিতে খোলা হয়েছে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ, যা সার্বক্ষণিকভাবে কার্যক্রম পর্যবেক্ষণ করছে। কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন করে উপদেষ্টা বলেন, “শহরে কোরবানির বর্জ্য পরিষ্কার করা বড় চ্যালেঞ্জ। সময়মতো অপসারণ না হলে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ে।” তিনি জানান, দক্ষিণ সিটি ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে সফল হবে বলে আশা করা যাচ্ছে।
ঢাকা উত্তর সিটির কর্মকর্তারাও জানিয়েছেন, আজকের মধ্যেই ৮০ শতাংশ বর্জ্য অপসারণ সম্পন্ন হবে। উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, এ বছর কোরবানির বর্জ্যের কারণে নগরবাসীর ঈদের আনন্দ বিঘ্নিত হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী