ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভুঁড়ি খাওয়ার আগে যেসব তথ্য জানা জরুরি
কোরবানির গরু বা খাসির ভুঁড়ি খেতে যেমন সুস্বাদু তেমনি এতে রয়েছে নানা ধরনের উপকারী পুষ্টিগুণ। সেলেনিয়াম, জিঙ্ক ও ভিটামিন বি১২-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায় এতে। তবে ভুঁড়ি খাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা থাকা জরুরি কারণ অতিরিক্ত খেলে তা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
ভুঁড়ির পুষ্টিগুণ:
ভুঁড়িকে বলা হয় লিন প্রোটিন বা চর্বিহীন প্রোটিন যা শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত ও পেশি গঠনে সহায়তা করে। মাত্র তিন আউন্স (প্রায় ৮৫ গ্রাম) ভুঁড়িতে থাকে প্রায় ১০ গ্রাম প্রোটিন যা একজন প্রাপ্তবয়স্কের দৈনিক প্রয়োজনের প্রায় ২০%।
এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক এবং ভিটামিন বি১২—যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শক্তি উৎপাদনে সহায়ক।
স্বাস্থ্যঝুঁকি:
যদিও ভুঁড়ি পুষ্টিগুণে সমৃদ্ধ। তবে এতে কোলেস্টেরলের মাত্রা তুলনামূলক বেশি। তিন আউন্স ভুঁড়িতে প্রায় ১০৮ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে যা দৈনিক গ্রহণযোগ্য সীমার চেয়ে তিনগুণ বেশি। এজন্য উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা কোলেস্টেরলের সমস্যা থাকলে ভুঁড়ি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ভুঁড়িতে প্রাকৃতিকভাবে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে। তাই এটি অবশ্যই ভালোভাবে সেদ্ধ ও রান্না করে খেতে হবে নইলে সংক্রমণ ও পেটের সমস্যা দেখা দিতে পারে।
অতিরিক্ত উপকারিতা:
ভিটামিন বি১২ লোহিত রক্তকণিকা তৈরিতে, স্নায়ুবিক কার্যক্রমে এবং শক্তি উৎপাদনে অত্যন্ত জরুরি। অন্যদিকে জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কোষ বিভাজনের ক্ষেত্রে সহায়তা করে। এ উপাদানগুলো ভুঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়।
সেলেনিয়াম–আরেকটি গুরুত্বপূর্ণ খনিজ, যা হৃদরোগ, বন্ধ্যাত্ব এবং আর্থ্রাইটিসের ঝুঁকি কমাতে সহায়তা করে—এটিও ভুঁড়িতে ভালো পরিমাণে থাকে।
ভুঁড়ি মাঝেমধ্যে খাওয়া স্বাস্থ্যকর হতে পারে তবে সঠিকভাবে রান্না ও পরিমিত পরিমাণে খাওয়ার দিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা হৃদরোগ বা উচ্চ কোলেস্টেরলের ঝুঁকিতে আছেন তাদের অবশ্যই সচেতন থাকা উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?