ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ফাঁকা শহর, বাড়তি সতর্কতায় পুলিশের ৫০০ পেট্রোল দল
ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানী ঢাকার নিরাপত্তায় মাঠে থাকবে পুলিশের ৫০০ পেট্রোল টিম। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবার ঢাকার নিরাপত্তা নিয়ে আমি শতভাগ আশ্বস্ত, কোনো শঙ্কা নেই।
এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথবাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাবে বলেও জানান তিনি। শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা।
ঈদের ছুটি পড়েছে ১০ দিন। ইতোমধ্যে ঢাকা অনেকটাই ফাঁকা। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে সর্বোচ্চ সতর্কতায়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ঈদের ছুটিতে ফাঁকা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ৫০০ পেট্রোল টিম কাজ করবে। বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
পুলিশের পাশাপাশি র্যাবও রাজধানীতে কঠোর নজরদারিতে রয়েছে। বিশেষ করে জনসমাগমের স্থানগুলোতে বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সাধারণ মানুষকে কেউ হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাই নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী