ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সেনাপ্রধানের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে-বিদেশে কর্মরত সেনাবাহিনীর সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, সকল পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল শুক্রবার প্রদত্ত এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া ওই বাণীতে সেনাপ্রধান বলেন, এই আনন্দঘন ও মহিমান্বিত দিনে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তা, সৈনিক, অসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারকে জানাই আন্তরিক ঈদ মোবারক। দেশের ভেতরে ও বাইরে যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁদের জন্য রইল আমার বিশেষ শুভেচ্ছা।
তিনি আরও বলেন, এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসব বীর সেনানীকে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি প্রিয় স্বাধীনতা। পাশাপাশি স্মরণ করছি তাঁদের, যাঁরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, পবিত্র ঈদুল আজহার এই দিনে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় যাঁরা দায়িত্ব পালন করছেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রবাসে কর্মরত সেনাসদস্যদের এবং তাঁদের পরিবারকে জানাই আমার আন্তরিক ঈদ শুভেচ্ছা।
বাণীর শেষাংশে সেনাপ্রধান বলেন, পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে উঠুক আমাদের সামরিক জীবন। সেনাবাহিনীর প্রতিটি সদস্যের মাঝে প্রতিষ্ঠিত হোক পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হোন এই প্রার্থনা করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী