ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের সময় ঘোষণায় সন্তুষ্ট জামায়াত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যে ঘোষণা দিয়েছেন, তা ইতিবাচকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই ঘোষণা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি জাতিকে আশ্বস্ত করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ঘোষিত সময়সীমার মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
জামায়াতের আমির আরও বলেন, জাতির দীর্ঘদিনের প্রত্যাশা—সংস্কার, বিচার ও একটি অংশগ্রহণমূলক নির্বাচন—এই তিনটি বিষয়কে ভিত্তি করে এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে পারবে বলে জনগণ বিশ্বাস করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী