ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সুন্দরবনের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল, সর্বোচ্চ সতর্কতা জারি
পূর্ব সুন্দরবনে ঈদুল আজহা উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বন বিভাগ। এ সতর্কতার অংশ হিসেবে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের অধীন কর্মকর্তা ও কর্মচারীদের কোরবানির ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
বন বিভাগ আশঙ্কা করছে ঈদের দীর্ঘ ছুটিকে সুযোগ হিসেবে ব্যবহার করে বন্যপ্রাণী চোরাকারবারিরা সক্রিয় হতে পারে। এ কারণে বনের নিরাপত্তা জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (গতকাল) পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পূর্ব সুন্দরবনের ২ লাখ ৪৩ হাজার হেক্টর বনভূমি সুরক্ষায় ৩১টি ইউনিট অফিসের আওতাধীন কর্মীদের ছুটি বাতিল করে কম্বিং অপারেশন আরও জোরদার করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “বন ও জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব আমাদের। সীমিত জনবল নিয়ে বিশাল বনের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এবারের ঈদে পূর্ব সুন্দরবনের কোনো কর্মকর্তা বা বনরক্ষী ছুটিতে যাচ্ছেন না—এটি একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। গত মাসে পরিচালিত কম্বিং অপারেশনে ইতিবাচক ফল এসেছে। ঈদকে কেন্দ্র করে যেন কোনো অপরাধ সংঘটিত না হয় সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বন বিভাগ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী