ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইশরাকের হুঁশিয়ারি: নগর ভবনে উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না
বিএনপি নেতা ইশরাক হোসেন স্পষ্টভাবে জানিয়েছেন, ‘নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসককে বসতে দেওয়া হবে না।’
শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষে প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, ‘প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে বিপ্লবী নগর কাউন্সিল গঠন করে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালিত হবে।’
জাতীয় ঈদগাহ পরিদর্শনে তিনি আরও জানান, ‘আমি এখানে নির্বাচিত মেয়র এবং দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করতে এসেছি। এটি আমার কর্তব্যের মধ্যে পড়ে। কাল ঈদের দিন যারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সঙ্গেও মাঠে থাকব।’
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সম্পর্কে তিনি বলেন, ‘এই উপদেষ্টারা নিরপেক্ষতা হারিয়েছেন। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
তিনি উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, ‘যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তবে পদত্যাগ করে সরাসরি রাজনীতিতে আসুন।’
স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, ‘এই গুরুত্বপূর্ণ বিষয়ে কেউ কথা বলছে না। আমরা চাই এই ব্যবস্থার সংস্কার হোক। প্রয়োজনে এ নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী