ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
কমানো হয়েছে তেলের দাম, বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা : উপদেষ্টা ফাওজুল
ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, সরকার জ্বালানি তেলের দাম কমিয়েছে। ফলে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনও যুক্তিসংগত কারণ নেই। ভাড়া বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যানজট নিয়ন্ত্রণে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভাড়ার বিষয়ে এক ঘটনা তুলে ধরে উপদেষ্টা বলেন, “এক জায়গায় ১০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল যাত্রীর কাছে তা ফেরত দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, ভাড়া বেশি নেওয়ার কিছু অভিযোগ পাওয়া গেছে। তবে নির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় জুন মাসের জন্য ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা এবং পেট্রল ও অকটেনের দাম লিটারে ৩ টাকা করে কমানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি