ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
২০ টাকা নোটে মন্দিরের ছবি, অবিলম্বে বাতিলের দাবি
দেশে প্রচলিত ২০ টাকার নোটে মসজিদের স্থানে মন্দিরের ছবি সংযোজন করায় তীব্র সমালোচনা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি এটিকে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় বিশ্বাসে সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে বিতর্কিত নোটটি বাতিলের দাবি জানিয়েছে।
আজ বুধবার (০৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান বলেন, নতুন মুদ্রিত ২০ টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির ও বৌদ্ধবিহারের ছবি সংযোজন মুসলমানের আবেগ-অনুভূতির পরিপন্থী। এটি জাতিগত ধর্মীয় চেতনাকে উপেক্ষা করার শামিল।
আমীরে হেফাজত এবং মহাসচিব তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রতীকসমূহে ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় চেতনার প্রতিফলন থাকা অপরিহার্য। এ ধরনের সিদ্ধান্ত দেশবাসীর বিশ্বাসে আঘাত হানে এবং জাতীয় ঐক্য বিনষ্টের পথ সুগম করে।
নেতারা আরও বলেন, "আমরা মনে করি, এর মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয় ও আত্মমর্যাদার সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এর নেপথ্যে কারা জড়িত, তাদের চিহ্নিত করে সুস্পষ্ট জবাবদিহিতা এবং জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।"
তারা আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে বিতর্কিত এই নোটের নকশা বাতিল ঘোষণা করবে, এবং জরুরি ভিত্তিতে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগের প্রতি শ্রদ্ধা রেখে নতুন নকশা প্রণয়ন করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ