ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
দেশজুড়ে সক্রিয় চক্র নিয়ে পুলিশের সতর্কতা
দেশজুড়ে যাত্রীবেশে প্রতারণার ঘটনা বাড়তে থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।
বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশের সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এই সতর্কতা জারি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারকচক্র সাম্প্রতিক সময়ে অভিনব কৌশলে মাইক্রোবাসে সাধারণ যাত্রীদের উঠিয়ে নির্জন স্থানে নিয়ে যাচ্ছে। এরপর তাদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি অনেক সময় পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করছে।
এ প্রসঙ্গে পুলিশ জানায়, "পথে দাঁড়িয়ে থাকা অপরিচিত মাইক্রোবাস বা প্রাইভেটকারে না ওঠার জন্য আমরা সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি।"
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যাত্রাপথে অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ না করা, অজ্ঞান পার্টি ও মলম পার্টিসহ প্রতারকচক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একাকী ভ্রমণের ক্ষেত্রে গন্তব্য ও অবস্থান সম্পর্কে পরিবারের সদস্য বা নিকটজনদের জানিয়ে রাখার কথাও বলা হয়।
সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা পরিস্থিতি দেখা গেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করতে আহ্বান জানিয়েছে পুলিশ। একইসঙ্গে সাধারণ মানুষের সচেতনতা এসব অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ