ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
চলতি মাসেই নিবন্ধনের আবেদন করবে এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি মাসের মধ্যেই নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৪ জুন) রাজধানীর রূপায়ণ টাওয়ারে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ওই অনুষ্ঠানে দলের আর্থিক নীতিমালা ও ক্রাউড ফান্ডিং পদ্ধতি প্রকাশ করা হয়।
নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর জন্য আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য। আমরা দেখি, বেশিরভাগ দল আর্থিক বিবরণী প্রকাশ করে না, যার ফলে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ উঠে। এনসিপি এসব থেকে নিজেকে দূরে রাখতে চায়।
তিনি জানান, নিবন্ধনের জন্য আমরা এই মাসেই নির্বাচন কমিশনে যাব এবং দলের সমস্ত আর্থিক হিসাব জমা দেব। আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের বিশ্বাস ও সমর্থন অর্জন করে এগিয়ে যাওয়া।
দলীয় নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে সতর্ক করে নাহিদ বলেন, আমাদের নাম ব্যবহার করে কেউ টাকা চাইলে, তা প্রতিহত করুন। ব্যক্তিগতভাবে কাউকে অর্থ দেবেন না এবং কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টেও টাকা পাঠাবেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ